Latest Post
http://shoppingkori.com
Showing posts with label ভাইরাস থেকে বাচুন. Show all posts
Showing posts with label ভাইরাস থেকে বাচুন. Show all posts

উইন্ডোজের অতি প্রয়োজনীয় কিছু সমস্যা ও সমাধানঃ আপনার ও প্রয়োজন হতে পারে

আমরা অধিকাংশ কম্পিউটার ব্যাবহারকারীরা উইন্ডোজের জেনুইন ভার্সন ব্যবহার করতে পারি না আর তাই উইন্ডোজ আপডেট ও দিতে অপ্রস্তুত থাকি। তাই কম্পিউটার এর  উইন্ডোজ আপডেট অপশনটি ডিজেবল করে রাখি। (নিচের চিত্রের মত করেঃ)
 আপডেট দিতে পারি সে কথা নিয়ে ও আরও কিছু কথা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। একটি ছোট কোড লিখে আমরা আমাদের উইন্ডোজকে আপডেট এর জন্য উপযোগী করে তুলতে পারি। প্রথমে নিচের কোডটি কপি করে নোটপ্যাড এ পেষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]
“CurrentBuild”=”1.511.1 () (Obsolete data – do not use)”
“ProductId”=”55274-640-7450093-23464″
“DigitalProductId”=hex:a4,00,00,00,03,00,00,00,35, 35,32,37,34,2d,36,34,30,2d,\
37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00 ,00,41,32,32,2d,30,30,30,\
30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16 ,05,d3,54,e7,a0,de,00,00,\
00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00 ,00,00,00,00,00,00,65,10,\
00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00 ,00,00,00,00,00,00,00,00,\
00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00 ,c4,ae,d6,1c
“LicenseInfo”=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df ,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\
15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2 ,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\
9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\WPAEvents]
“OOBETimer”=hex:ff,d5,71,d6,8b,6a,8d,6f,d5,33,93,fd
তারপর এটাকে সেভ করুন। ফাইল এর নাম দিন Genuine windows এবং পাশে .reg লিখে সেভ করুন। তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। কাজ শেষ। এখন আপনিও পারবেন উইন্ডোজ আপডেট দিতে কোনো প্রকার জামেলা ছাড়াই। যেমন আমি দিয়েছি। আমার Screen কালো হয়ে যায়নি। এমন কি আমি Security Update পর্যন্ত দিয়েছি। কোনো সমস্যা হয়নি।(নিচের চিত্রে দেখুন)

এখন আসি নতুন কথায়। ধরুন আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করেন আপনার সিকিউরিটির জন্য কিন্তু সেই পাসওয়ার্ড ভাঙ্গা কি খুব কঠিন কাজ? না। মোটেই না। কারন কি জানেন? আপনার যদি ল্যাপটপ হয় তাহলে পাসওয়ার্ড ভাংতে যে কারু কষ্ট হবে কারন ল্যাপটপ এ কম্পিউটার রিস্টার্ট করার জন্য আলাদা কোনো রিস্টার্ট বাটন নেই। কিন্তু ডেস্কটপ হলে ই সিকিউরিটি একজন দক্ষ কম্পিউটার ব্যাবহার কারী হিসেবে খুব সহজে ভেঙ্গে ফেলতে পারেন। কিভাবে?কম্পিউটার অন করার সময় পাসওয়ার্ড চাইলে রিস্টার্ট বাটন চেপে পুনরায় অন করুন। এখন কম্পিউটার Start  হওয়ার সময় কয়েকটা অপশন দেখা যায় তার মধ্যে “ Start with Command Prompt” একটি। স্টার্ট করুন কমান্ড প্রম্পট এর মাধ্যমে।
এখন এতে লিখুন : net user ‘username’ *
যদি আপনার কম্পিটার এর Username KOMOL হয় তবে লিখবেন net user komol *
তারপর দুইবার Enter চাপুন। এতে উইন্ডোজ এর পাসওয়ার্ড নাই হয়ে গেল।
নিচের চিত্রের মতঃ
তারমানে আপনার পিসির পাসওয়ার্ড ভাংতে হলে অবশ্যই ইউজার নেইম জানা থাকতে হবে। তাই লগ অন এর সময় ইউজার নেইম দেখে উপরে প্রদত্ত পদ্ধতিতে আপনার পাসওয়ার্ড ভাঙ্গা সম্ভব। তাই পিসির সুরক্ষা বৃদ্ধির জন্য এমন কোন ব্যবস্থা নেই কি যাতে আপনাকে কম্পিউটারে লগ অন করার সময় ইউজারনেম আর পাসওয়ার্ড উভয় দিয়েই লগ অন করা লাগবে? আছে।
নিচের কোড টি কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুনঃ
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000001
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=dword:00000000
তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন।
তরপর Switch To user এ গিয়ে দেখুন লগ অন অপশনটি নিচের ছবির মত দেখাচ্ছে।(আমার কাছে ভাল কেমেরা নেই তাই ছবি টা ভাল হয়নি…তাই দুঃখিত)
 
 
এর ফলে আপনার কম্পিউটার আরু বেশী সুরক্ষিত হবে। আপনি যদি মনে করেন এই জিনিসটা জামেলা তাহলে পুরুনু সেটিংসে ফিরে যেতে চাইলে নিচের কোড টা কপি করে নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“dontdisplaylastusername”=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“LogonType”=-
আরো একটা সমস্যা হয় যেটা সেটা হল উইন্ডোজ শাটডাউন হতে অনেক সময় লাগে। বিভিন্ন পেইজ খোলা থাকলে “Force shutdown” করতে বলে। এতে বিরক্ত লাগলে নিচের কোড টা কপি করে  নোটপ্যাডে প্যাষ্ট করুন আর তারপর .reg ফাইল হিসেবে সেভ করুন।তারপর ডাবল ক্লিক করে ওপেন করুন তারপর Run/Cancel এর মধ্যে Run এ ক্লিক করুন। তাহলে আপনি পুরুনো সেটিংস ফিরে পাবেন।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control]
“WaitToKillServiceTimeout”=”2000″
আজ এতটুকুই। কোন প্রকার ভুল হলে ক্ষমা করবেন।
 
 
 

ট্রোজান ভাইরাস একটি চরম আতংকের নাম।আসুন জেনে নেই ট্রোজান ভাইরাস সম্পর্কে।

৯ জুলাই। সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এই ৯ জুলাই নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এদিন বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে—এ আতঙ্ক প্রায় সব খানেই ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলেই কী ঘটতে যাচ্ছে, ৯ জুলাইয়ে? ইন্টারনেট-ব্যবস্থার পুরোপুরি বিপর্যয়, নাকি কেবল বন্ধ হয়ে যাবে ইন্টারনেট অসচেতন কিছু মানুষের অন্তর্জাল সংযোগ?
অবশ্য সম্প্রতি ডিএনএস চেঞ্জার ওয়ার্কিং গ্রুপের একজন মুখপাত্র এ বিষয়টি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসবে—এমনটা ধারণা করা বোকামিই হবে। হয়তো কিছুসংখ্যক কম্পিউটার ব্যবহারকারী ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়্যার’ বা অ্যালুরিয়ন নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন।
এ প্রসঙ্গে ডিএনএস চেঞ্জার ওয়ার্কিং গ্রুপের মুখপাত্র ব্যারি গ্রিন জানিয়েছেন, পৃথিবীতে প্রায় ২০০ কোটি কম্পিউটার ব্যবহূত হচ্ছে। যাঁরা তাঁদের কম্পিউটার থেকে অ্যালুরিয়ন নির্মূল করেননি, তাঁরা সমস্যায় পড়তে পারেন। অবশ্য অ্যালুরিয়ন ম্যালওয়্যারযুক্ত কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যাও খুব বেশি নয়। যাঁরা অনেক সতর্কতার পরও সচেতন হননি, কেবল তাঁরাই খানিকটা বিপর্যয়ের মুখে পড়তে পারেন। এতে পুরো ইন্টারনেট-ব্যবস্থায় বিপর্যয়ের মতো কোনো ঘটনা ঘটবে বলে মনে হয় না। এ ছাড়া এই ম্যালওয়্যারটি থেকে মুক্ত হওয়া সহজ।
ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য এখানে ক্লিক করুন
অথবা এখানে ক্লিক করে বিস্তারিত জানুন । যদি সবুজ সংকেত দেখায়, তবে ম্যালওয়্যারমুক্ত আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বেঁধেছে।
অবশ্য এদিকে কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা সতর্ক করে জানিয়েছেন, বিশ্বে ৯ জুলাই আড়াই লাখেরও বেশি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়্যার’ বা অ্যালুরিয়ন নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন ব্যবহারকারীরা। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে, তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ডেটিকুই জানিয়েছে, সতর্কতা জারির পরও যেসব কম্পিউটার থেকে ম্যালওয়্যার অপসারণ করা হয়নি, তেমন আড়াই লাখ কম্পিউটার ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই অনেক দিন আগেই ট্রোজান ভাইরাস নির্মাতাদের গ্রেপ্তার করেছিল। পাশাপাশি তাঁদের ডিএনএস সার্ভারগুলো বন্ধ করে দিয়েছিল। ট্রোজানের সার্ভার বন্ধ করে দেওয়া হলেও এখনো বিশ্বব্যাপী হাজার হাজার ম্যাক ও উইন্ডোজ কম্পিউটারে এই ট্রোজান রয়েছে। আক্রান্ত কম্পিউটারগুলো সচল রাখতে এফবিআই ব্যাকআপ হিসেবে নিজেরাই কিছু সার্ভার বসিয়েছিল। ৯ জুলাই এফবিআই এই সেবাটি বন্ধ করে দিতে যাচ্ছে। এফবিআইয়ের ব্যাকআপ সার্ভারের মাধ্যমে ডিএনএস রাউটিং (একধরনের ডোমেইন নেম সিস্টেম কাঠামো) এখন ঠিকমতো চললেও জুলাইয়ের ৯ তারিখ এফবিআই এসব সার্ভার বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ট্রোজান আক্রান্ত কম্পিউটারগুলো ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
এদিকে এফবিআই জানিয়েছে, আক্রান্ত পিসি ব্যবহারকারীরা যদি দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে ৯ জুলাই যখন অস্থায়ী সার্ভার বন্ধ করে দেওয়া হবে, তখন তারা আর ইন্টারনেট ব্যবহার করতে পারবে না।
কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এ সমস্যা সমাধান প্রসঙ্গে জানিয়েছেন, এই ম্যালওয়্যার থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। ইন্টারনেটে বিভিন্ন সহজ টুল ব্যবহার করে এই ম্যালওয়্যার অপসারণ করা যাবে। যদি কোনো কম্পিউটারে ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবেএই খানে 
সুত্রঃপ্রথম আলো।
ট্রোজান  সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ
 

দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!দৃষ্টি আকর্ষণ!!

আমরা কেকে ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন চালাচ্ছি।এই সংগঠনের আর্থিক সহযোগিতায় চলছে একটি এতিম খানা।আপনার আমার সকলের সহযোগিতায় বেড়ে উঠছে প্রায় ১৫ জন এতিম শিশু।আসুন আমাদের যার যতটুকু সম্ভব এতিমদের প্রতি মাবনতার হাত বাড়িয়ে দেই।অনুদান দিতে চাইলে (বিকাশ-01776787985) এর মাধ্যমে দিতে পারেন।অনুদান পাঠিয়ে দয়া করে আপনার ট্রানজেকশন আইডি আপনার নাম এবং ঠিকানা সহ আমাদের এসএমএস করুন।ধন্যবাদ।

জনপ্রিয় কয়েকটি পোস্ট

 
Support : Creating Website | kids health | karjohnkamal
Copyright © 2011. Google Adwordsbd - All Rights Reserved
Template Created by Creating Website Published by karjohn Template
Proudly powered by Codesk Technology